ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের পর এসআইকে পুলিশ লাইনে প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি
spot_img
spot_img

নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

গ্রেপ্তার রাকিবুল হাসান বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই অসিত কুমারের ভাষ্য অনুযায়ী, এর আগে ভান্ডারপুর বাজারে রাকিবুলকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রথম দফায় তাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, অভিযোগটি পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআই অসিতকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এসআইকে প্রত্যাহার করা হয়েছে। পরে ওই এসআই-ই তাকে গ্রেপ্তার করেন।

সর্বশেষ নিউজ