বাড়ির উঠোনে বসে এলাকাবাসীর সমস্যার কথা শুনলেন জামায়াতের এমপি মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাড়ির উঠোনে বসে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ শুনেছেন।

সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাসভবনে আসেন। এ সময় কেউ চিকিৎসার অর্থসংকট, কেউ বসতঘর নির্মাণের প্রয়োজন, আবার কেউ পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের কথা তুলে ধরেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা রিকশা চুরি, মাদক সরবরাহ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও জানান। তারা এসব ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ সবার বক্তব্য শোনেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও সংশ্লিষ্ট সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান তিনি।

মতবিনিময়ে তিনি এলাকার মানুষের নাগরিক সমস্যা ও ব্যক্তিগত সংকটের কথা শুনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ নিউজ