স্থানীয় নির্বাচনে সহিংসতা ঠেকাতে কৌশল ঠিক করছে ইসি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সংঘাত ও সহিংসতামুক্ত রাখতে নিরাপত্তা কৌশল ঠিক করছে নির্বাচন কমিশন। অতীতের স্থানীয় নির্বাচন এবং সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাও এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইসি সূত্র জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হবে। বহিরাগতদের হস্তক্ষেপ, সম্ভাব্য সহিংসতা ও বলপ্রয়োগ ঠেকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদারের বিষয়ও আলোচনায় এসেছে।

ভোটের নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও আনসারের ওপর মূলত নির্ভর করতে চায় ইসি। পরিস্থিতি বিবেচনায় সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার চিন্তাও রয়েছে। প্রায় ৪৬ হাজার ৪০০ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা মেরামত বা নতুন করে স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোটের আগে ও পরে নির্বাহী ও বিচারিক হাকিম মোতায়েন, ড্রোন ও ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং এআই ব্যবহার করে ছড়ানো ভুল তথ্য মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ নিউজ