মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক। এতে সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান জিলানী ও সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম লিয়নসহ ৭ সদস্যের কমিটির সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন— নীলুফার চৌধুরী মনি (এমপি), জিয়াউল হক জিয়া, মো. সাইদ-বিন-আনোয়ার সজীব, মো. ইকরামুল হক লিটন এবং সাইফুল আলম খান রিপন।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়াসহ অনেকে। বক্তারা যেকোনো দুর্যোগে এবং সমাজের দুস্থ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

