কুমিল্লায় নিহত অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় বাবার জিডি

কুমিল্লা প্রতিনিধি
spot_img
spot_img
কুমিল্লায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার এই জিডি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, অপ্রতিমের পরিবারকে ফোনে হুমকি দেওয়ার তথ্য ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়, তবে ভুয়া ফেসবুক আইডি খুলে পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডিটি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আইফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার সন্তান।

সর্বশেষ নিউজ