বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী অভিনয়ের জন্য পরিচিত হলেও, নিজের অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর চরম ট্রমার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।
২৬ সেপ্টেম্বর (শনিবার) খবর পাওয়া যায়, ‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে পুরনো সেই ঘটনার বিবরণ দেন এই নায়িকা। রাধিকা জানান, নিজের একটি অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ার পর লজ্জায় ও আতঙ্কে টানা চার দিন তিনি বাড়ির বাইরে বের হতে পারেননি। ভিডিওটি এতটাই ছড়িয়ে পড়েছিল যে, তার নিজ বাসার দারোয়ান থেকে শুরু করে স্টাইলিস্টের গাড়িচালক পর্যন্ত তা দেখে ফেলেছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে নিজের নিরাপত্তার স্বার্থে দারোয়ান ও চালককে ডেকে সরাসরি কথা বলেন তিনি। রাধিকা স্পষ্ট জানান, তারা চাইলে বেতন নিয়ে চলে যেতে পারেন, আর যদি কাজ করতে চান তবে তাকে রক্ষা করতে হবে। পরবর্তীতে উভয়ই তাকে সুরক্ষার আশ্বাস দেন। অতীত কাটিয়ে উঠে আপাতত কাজ ও সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

