জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে কসমেটিকস পণ্য জব্দ করলো বিজিবি

মোঃ ইমরান মাহমুদ জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি। তবে এ ঘটনায় চোরাচালান চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

এর আগে শনিবার গভীর রাতে (আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে) গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সাতানীপাড়া দিগলকোনা এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির একটি টহল দল। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত কসমেটিকস মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ