প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৮ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফল অংশগ্রহণ ও সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাণিজ্য, দ্বিপাক্ষিক বিনিয়োগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার এবং দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের ওপর বিশেষ জোর দেন।
জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সার্বিক উন্নয়নে চীনের ধারাবাহিক সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আগামীতে দুই বন্ধুপ্রতীম দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ