গ্যাসের চাপস্বল্পতায় উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে গ্যাস পরিশোধ করেও প্রয়োজনীয় চাপের অভাবে উৎপাদনে ফিরতে পারছে না।
২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার জিএম (অপারেশন) ফজলুল হক।
কারখানা সূত্রে জানা যায়, দেশে তীব্র গ্যাস-সংকটের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চলতি মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে। এর প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ উৎপাদনে ফেরার সার্বিক প্রস্তুতি গ্রহণ করে। তবে সরবরাহ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় প্রয়োজনীয় মাত্রার চেয়ে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যায়।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) জানান, কারখানার নিয়মিত উৎপাদন সচল রাখতে প্রতিদিন অন্তত ৪২ থেকে ৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। উৎপাদন শুরুর জন্য তাদের সমস্ত কারিগরি প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুধুমাত্র পর্যাপ্ত চাপের অভাবে কারখানা চালু করা সম্ভব হচ্ছে না। চাপস্বল্পতার নিরসন হলে যেকোনো মুহূর্তে সার উৎপাদন শুরু করা যাবে বলে কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সর্বশেষ নিউজ