কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ দিলে নাম প্রকাশের ঘোষণা এসপির

কুমিল্লা প্রতিনিধি
spot_img
spot_img

 

কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আমার কুমিল্লা অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত অভিযানে কোনো ধরনের চাপ আসেনি। কেউ চাপ দিলে তা প্রকাশ্যে জানানো হবে। তিনি আরও বলেন, অভিযানের নামে কোনো পুলিশ সদস্য টাকা নিলে প্রমাণ পাওয়া সাপেক্ষে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

যেসব শিক্ষার্থী বা কিশোর অপরাধে জড়িত নয়, তাদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অভিভাবকদের সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রোজী আকতার ও সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ