ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসাধীন ৩

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামের আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে আতিয়া আক্তার (১১) নামের অপর এক শিক্ষার্থী মারা যায়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ জিদনীর শরীরের প্রায় ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন লামিয়ার অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তার নামের অপর দুই শিক্ষার্থীকে ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার তিনতলার ছাদে শিক্ষার্থীরা খেলাধুলা করার সময় পাশের বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত অংশ ছাদে এসে আছড়ে পড়লে ঘটনাটি ঘটে।

সর্বশেষ নিউজ