নারীর বিদেশযাত্রায় বৈবাহিক শর্ত কেন অনুচিত, মতামতে উঠে এল সমতার আইনি বার্তা

মুক্তমত তাহনিয়া ইয়াসমিন
spot_img
spot_img

বৈধ পাসপোর্ট, প্রবেশ ভিসা ও বিমানের টিকিট থাকা সত্ত্বেও বিমানবন্দরে কেবল অবিবাহিত বা অভিভাবকহীন হওয়ার অজুহাতে প্রাপ্তবয়স্ক কোনো নারী যাত্রীকে আটকে দেওয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও লিঙ্গভিত্তিক বৈষম্য।

৩ অক্টোবর (শনিবার) প্রকাশিত গণমাধ্যমকর্মী তাহনিয়া ইয়াসমিনের এক নিবন্ধে উঠে এসেছে, সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ অনুযায়ী লিঙ্গভিত্তিক বৈষম্যহীনতার যে নীতি রয়েছে, বিমানবন্দরে অবিবাহিত নারীদের বিদেশযাত্রায় বাধা দেওয়া তার পরিপন্থী। এতে আরও বলা হয়, সম্প্রতি নেপালগামী তিন নারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একইভাবে আটকে দেওয়া হয়, যা নিয়ে উচ্চ আদালত ইতিমধ্যে কারণ দর্শানোর রুল জারি করেছেন।

নিবন্ধকারের মতে, একজন স্বাধীন ও প্রাপ্তবয়স্ক নারীর বিদেশযাত্রার যোগ্যতা নির্ধারণে দেশের আইনই একমাত্র নিয়ন্ত্রক হওয়া উচিত, কোনো পারিবারিক বা সামাজিক অনুমতির সংস্কৃতি নয়।

সর্বশেষ নিউজ