শরীয়তপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি
spot_img
spot_img
শরীয়তপুরের ডামুড্যায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়া চার বছরের শিশু সোয়াইফ হোসেনের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ডামুড্যা উপজেলার পশ্চিম আদাশন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত সোয়াইফ ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সোয়াইফ। স্বজনরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে যৌথ তল্লাশি চালিয়ে প্রতিবেশী আবু আলম শিকদারের বাড়ির পেছনের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, আগের দিন সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা তাকে হত্যা করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আবু আলমের ছেলে রাসেল শিকদারকে (২২) আটক করেছে পুলিশ। ডামুড্যা থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ