৯ মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
spot_img
spot_img
মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শনিবার (৩ অক্টোবর) বিকেলে এক ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান এবং কাজে ফেরার ইচ্ছার কথা ব্যক্ত করেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মাথায় টিউমার শনাক্ত হয় এবং দেশে অস্ত্রোপচারের পর পরবর্তী চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ে যান, যেখানে তাঁর আরেকটি অস্ত্রোপচার করা হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন। লাইভে তিনি জানান, বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে এবং ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তিন মাস শেষ হয়েছে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এই মাস থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা করছেন তানিয়া। অসুস্থতার কঠিন সময়ে ভালোবাসা, সমর্থন ও দোয়ার জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর হাতে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ রয়েছে।

সর্বশেষ নিউজ