পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এই দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন অর্থনৈতিক সংকটে বেচাকেনা কম থাকায় ব্যবসায়ীরা কষ্টে আছেন। বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসায় দুর্গাপূজা কেন্দ্রিক বাড়তি বেচাকেনার সুযোগ দিতে দোকান খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়ানোর আবেদন জানানো হয়।

সর্বশেষ নিউজ