সিরাজগঞ্জে সার মজুতের অভিযোগ: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

কৃত্রিম উপায়ে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনার পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির (২) মো. মনিরুল ইসলামের রুকুনিয়াত (সদস্যপদ) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁর রুকুনিয়াত বাতিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মনিরুল ইসলামের বাড়ি থেকে ১৮ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ করেন এবং তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। তবে মনিরুল ইসলামের দাবি, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।

সর্বশেষ নিউজ