গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩০) গাজীপুরের বাইমাইল নয়, বরং ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালত থেকে কারাগারে ফেরার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান তিনি।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্যের বক্তব্য অসঙ্গতিপূর্ণ হওয়ায় গোয়েন্দা পুলিশ ইতোমধ্যেই দুই পুলিশ সদস্যকে (এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন) গ্রেপ্তার করেছে এবং বাকি তিনজনকে নজরদারিতে রেখেছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

