আন্তর্জাতিক জাস্টিস সামিটে অংশ নিতে তুরস্কে আইনমন্ত্রী আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আন্তর্জাতিক জাস্টিস সামিটে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে গেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ৮ ও ৯ অক্টোবর দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৭৫টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।

৬ অক্টোবর (মঙ্গলবার) ইস্তাম্বুলে পৌঁছান আইনমন্ত্রী। সেখানে তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সম্মেলন উপলক্ষে আইনমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হওয়া এ আন্তর্জাতিক সম্মেলনে বিচারব্যবস্থার আধুনিকায়ন, ন্যায়বিচার নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরকালে সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল ওয়াইসের সঙ্গেও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সাক্ষাৎ হয়েছে। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিচারব্যবস্থায় সহযোগিতা এবং বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

আন্তর্জাতিক জাস্টিস সামিটে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ তার বিচারব্যবস্থার অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ পাবে। একই সঙ্গে অন্যান্য দেশের বিচারব্যবস্থা, সংস্কার কার্যক্রম এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ সম্পর্কেও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলন শেষে আইনমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আরও কয়েকটি বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

সর্বশেষ নিউজ