রাশেদ খান একজন ‘প্র্যাকটিসিং মুসলিম’ এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী।
রোববার (১২ অক্টোবর) এইদিন এইসময় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে এনায়েতুল্লাহ আব্বাসীকে রাশেদ খানের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে। এ সময় তাদের সঙ্গে আরও একজন উপস্থিত ছিলেন।
এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষ্য অনুযায়ী, রাশেদ খান নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তার এ মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
তবে এ বক্তব্য কোন অনুষ্ঠান বা সাক্ষাতের সময় দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

