১০০ কোটি টাকার রাজাপুর সেতু প্রকল্প ‘অসম্পন্ন অবস্থায় সমাপ্ত’, ক্ষোভ স্থানীয়দের

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার সাত ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের স্বপ্নের রাজাপুর সেতু চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংযোগ সড়ক ও কালভার্টের নির্মাণকাজ শেষ না করেই প্রায় ১০০ কোটি টাকার প্রকল্পটি ‘অসম্পন্ন অবস্থায় সমাপ্ত’ ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জিওবি পূর্বাঞ্চল শাখার স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পটি অসম্পন্ন অবস্থায় সমাপ্ত ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৮ সালে ৯৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ২৩২ দশমিক ৯৪ মিটার দীর্ঘ মূল সেতুর নির্মাণকাজ ২০২১ সালে শেষ হলেও সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক ও ২০টি কালভার্টের কাজ শেষ হয়নি। দুই দফা মেয়াদ বাড়ানোর পরও গত ৩০ জুন পর্যন্ত প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়।

পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যাচ্ছে।

মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। বিকল্প প্রকল্পের মাধ্যমে অবশিষ্ট কাজ শেষ করা হবে।

সর্বশেষ নিউজ