অর্থনৈতিক স্থিতিশীলতায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের: তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এবং চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ সহযোগিতা নিয়ে আরও দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিতুমীর জানান, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিরাও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অংশীদাররা মনে করছে বর্তমান সরকার বিদ্যমান অর্থনৈতিক সংকটের বড় অংশ উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। তবে এ সহযোগিতা অনুদান, ঋণ, কারিগরি সহায়তা নাকি অন্য কোনো কাঠামোয় আসবে—সে বিষয়ে এখনই বিস্তারিত জানানো হয়নি।

সরকার আশা করছে, আগামী কয়েক মাসের মধ্যে আলোচনাগুলো আরও অগ্রসর হবে এবং সম্ভাব্য সহযোগিতার ধরন স্পষ্ট হবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা সামাল দিতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকার ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ নিউজ