মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) শহরের শমসেরনগর রোড ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একই আইনের ৯২(১) ধারায় আরও ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে মোটরযান পরিদর্শক মো. মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ এবং পুলিশের একটি দল অংশ নেয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি সড়ক পরিবহন আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ