আইবিএমের চাকরি ছেড়ে ব্যবসায়, মাসে আয় প্রায় ২৪ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমে দুই দশকের চাকরি ছেড়ে নতুন পেশায় পা রেখে সফল হয়েছেন বেকি ডিগ্রোসা। দীর্ঘ করপোরেট জীবন শেষে ২০০৩ সালে চাকরি ছাড়েন তিনি। পরে ডিজিটাল বিপণনের ব্যবসা গড়ে তুলে ২০২৬ সালের জুনে তাঁর প্রতিষ্ঠানের আয় দাঁড়ায় প্রায় ২০ লাখ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা।

আইবিএমে কনসালট্যান্ট ও ম্যানেজিং প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেকি। জ্যেষ্ঠ পর্যায়ের পদে পৌঁছালেও একসময় চাকরির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাই চাকরি ছেড়ে নিজের জন্য নতুন কর্মক্ষেত্র খুঁজতে শুরু করেন।

প্রথম দিকে থেরাপিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। নিজের ওয়েবসাইট প্রচারের প্রয়োজনেই ডিজিটাল বিপণনের সঙ্গে পরিচয় হয়। পরে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব বিপণন সংস্থা প্রতিষ্ঠা করেন।

দীর্ঘ সময় ধরে দক্ষতা ও ব্যবসার পরিধি বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে বড় আকারে দাঁড় করান বেকি। তাঁর কর্মজীবনের এই পরিবর্তন নিয়ে বিজনেস ইনসাইডারের প্রতিবেদন উদ্ধৃত করে খবরটি প্রকাশিত হয়েছে।

সর্বশেষ নিউজ