বায়ুদূষণে ঢাকা ১১তম, শীর্ষে লাহোর

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার (১৭ অক্টোবর) সকালে ১১তম অবস্থানে ছিল রাজধানী ঢাকা। একই সময়ে দূষণের তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। সকাল ৮টা ২৬ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য থেকে এ চিত্র পাওয়া যায়।

ওই সময় ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬০। এ মাত্রার বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে লাহোরের স্কোর ছিল ২০৪, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের।

বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে ভারতের মুম্বাই, দিল্লি ও কলকাতাও ছিল। ঢাকায় দীর্ঘদিন ধরে বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে আছে।

সর্বশেষ নিউজ