দেবী দুর্গার সাজে তাক লাগালেন পরীমণি

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

দেবী দুর্গার সাজে নতুন রূপে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে বিশেষ একটি ফটোশুটের ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখেন, “শুভ শক্তির জয় হোক।”

ফটোশুটে পরীমণিকে দেখা গেছে লাল পাড়ের সাদা শাড়িতে। মাথায় বড় মুকুট, গলায় ফুলের মালা ও বাহারি গয়না, হাতে পদ্মফুল—সব মিলিয়ে দুর্গাপূজার আবহ ফুটিয়ে তোলা হয়েছে তাঁর সাজে। ভিডিও প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনেকেই মন্তব্যে তাঁর সাজের প্রশংসা করেন।

প্রকাশের প্রথম ঘণ্টার মধ্যেই ভিডিওটিতে ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় সাড়ে পাঁচ হাজার মন্তব্য জমা পড়ে। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন এবং অনেকে শেয়ারও করেছেন। ফলে অল্প সময়ের মধ্যেই পরীমণির এই বিশেষ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। ইতোমধ্যে ওয়েব ফিল্মটির শুটিং শেষ হয়েছে, তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

শারদীয় দুর্গাপূজার আবহে পরীমণির এই নতুন ফটোশুট তাঁর ভক্তদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

সর্বশেষ নিউজ