মসজিদে নববীতে এক মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটেছে। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরিফে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন।

এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন মুসল্লি ও দর্শনার্থী বিভিন্ন ধরনের পথনির্দেশনা সেবা নিয়েছেন। অতিথি সেবাকেন্দ্রের সুবিধা পেয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন।

মসজিদে নববীর ধর্মীয় ও ঐতিহাসিক জ্ঞানসম্পদ সম্পর্কে জানতে সেপ্টেম্বরে ৮১ হাজার ২৪৩ জন গ্রন্থাগার পরিদর্শন করেছেন। বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন আরও ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।

সৌদি কর্তৃপক্ষ বলছে, বিপুলসংখ্যক মুসল্লির আগমন সামাল দিতে প্রযুক্তি, নির্দেশনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও অতিথিসেবার বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ ও জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া মুসলমানদের কাছে মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় গন্তব্য।

সর্বশেষ নিউজ