বিমান বাংলাদেশে ২৩৪ পদে নিয়োগ, আবেদন শেষ আজ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৩ ক্যাটাগরির মোট ২৩৪টি পদে জনবল নিয়োগের আবেদন চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আবেদন জমা দেওয়ার শেষ দিন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শেষে প্রার্থীদের একটি ইউজার আইডি দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। শুধু আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না; সময়মতো ফি না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

পদের ধরন অনুযায়ী আবেদন ফি ২২৩ টাকা থেকে ৬৬৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।

আবেদন সফলভাবে সম্পন্ন হলে ছবি ও স্বাক্ষরসহ আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবেশপত্র ও পরীক্ষার সময়সূচি পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ নিউজ