বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস রিসিভেবল বিভাগে এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৯ অক্টোবর থেকে।
আগ্রহী প্রার্থীদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে ভালো জ্ঞান এবং এক থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরিটি পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে নির্বাচিত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসা বিমার সুবিধা রয়েছে। চিকিৎসা বিমার আওতায় নির্ভরশীল স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মাকেও অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। মাতৃত্বকালীন বিমা এবং ছুটির বিনিময়ে অর্থ পাওয়ার সুবিধাও রয়েছে।
যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ৫ নভেম্বর ২০২৬।

