সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে কারও আঘাত সামান্য হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল দেশটির প্রতিরক্ষা বাহিনী। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে পৃথক ঘটনায় দুজন নিহত হন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের একাধিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সর্বশেষ নিউজ