সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন, পাহাড়ে অবরোধে দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

 

সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচির ডাক দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন অবরোধকারীরা। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক এবং সাজেকমুখী সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে বাধা সৃষ্টি করা হয়।

এতে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা লোকজন।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেছেন, অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দায়ী করলেও সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।

ওই দিন নিরাপত্তা বাহিনীর পাহারায় দুই হাজার ৯৩৩ পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। পরবর্তী অবরোধে খাগড়াছড়ি ও রাঙামাটির যোগাযোগ এবং সাজেকগামী যাতায়াতে নতুন করে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সর্বশেষ নিউজ