সাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার আভাস, চার বন্দরে সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

 

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

পূর্বাভাস অনুযায়ী, এটি আরও ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুধবার (২৮ অক্টোবর) নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা জানানো হয়েছে। এটি সম্ভাব্য গতিপথের পূর্বাভাস।

নিম্নচাপের কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ