আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিল পু/লিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

‘ক্রসফায়ার’ নিয়ে পু/লিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে সমালোচনার পর ব্যাখ্যা দিয়েছে পু/লিশ সদর দপ্তর। সংস্থাটির দাবি, বিচারবহির্ভূত হ/ত্যা বোঝাতে নয়, অ/পরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে তিনি শব্দটি ব্যবহার করেছেন।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের একটি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি ওই বক্তব্য দেন। পরে সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পু/লিশ সদর দপ্তর বলেছে, অ/পরাধ দমন, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সদস্যদের অনেক সময় প্রতিরোধের মুখে পড়তে হয়। প্রচলিত আইনের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

বিজ্ঞপ্তিতে চলতি বছরের প্রথম ১০ মাসে পু/লিশের ওপর ১৭৬টি হা/মলার তথ্য দেওয়া হয়েছে। এসব ঘটনায় চার সদস্য নি/হত এবং ৩৭০ জন গুরুতর আ/হত হয়েছেন বলে জানানো হয়।

অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বক্তব্যটির নিন্দা জানিয়ে প্রত্যাহারের দাবি করেছে। তাদের বক্তব্য, বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তির ইঙ্গিত আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থি।

সর্বশেষ নিউজ