দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাবিপ্রবি উপাচার্য

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের প্রেক্ষাপট আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয় ঐক্য গড়ে তুলে বিশ্ব দরবারে দেশপ্রেম ও সংহতির যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করেই সবাইকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. শরীফ আর রাফি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটির শুরুতে দিবসটি উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ নিউজ