হাসিনা দণ্ডপ্রাপ্ত পলাতক সন্ত্রাসী, তাঁকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত পলাতক সন্ত্রাসী আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সরকার কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতেই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে বলে পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একজন দণ্ডপ্রাপ্ত ও পলাতক সন্ত্রাসী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আমরা চাই ভারত চুক্তি অনুযায়ী তাঁকে আমাদের হাতে তুলে দিক।’

তবে শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য কোনো ‘ওয়ান-ওয়ে ট্রাভেল পারমিট’ দেওয়া হবে কি না—এ সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন পাঠান শেখ হাসিনা। এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়, শেখ হাসিনাকে ফেরাতে নতুন কোনো ট্রাভেল পাস বা পাসপোর্টের প্রয়োজন নেই, বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরত আনা হবে।

সর্বশেষ নিউজ