কুড়িগ্রামে কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি
spot_img
spot_img

কুড়িগ্রাম শহরের ব্যস্ততম কলেজ মোড় এলাকায় সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ মোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের দোকানগুলোতে গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের অন্য দোকানগুলোয় ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে আগুনে পুড়ে ছয়টি দোকানের সমস্ত মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ নিউজ