কারিগরি ত্রুটি কাটিয়ে সচল হলো বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) দেখা দেওয়া কারিগরি ত্রুটির সফল সমাধান হয়েছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) বা আন্তঃব্যাংক অনলাইন লেনদেন সেবা পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সিবিএসে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিলে আরটিজিএস সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। এর ফলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক বড় অঙ্কের অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পাওয়ার পর পরই কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি বিভাগের সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ ও কর্মকর্তারা দ্রুত ত্রুটি সমাধানে কাজ শুরু করেন এবং তা সফলভাবে সচল করেন।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আরটিজিএস সিস্টেম পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকরা যথারীতি এই সেবার মাধ্যমে লেনদেন করতে পারছেন।

সর্বশেষ নিউজ