ডিজিটাল লেনদেনের আর্থ-সামাজিক প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও এর বহুমুখী আর্থ-সামাজিক প্রভাব নিরূপণে যৌথভাবে গবেষণা পরিচালনার উদ্যোগ নিয়েছে বিকাশ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।

‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ড্রাইভারস, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক এই গবেষণায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ডিজিটাল লেনদেনের ভূমিকা বিশ্লেষণ করা হবে।

সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, আইএআর-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ইমেরিটাস ড. এম রিজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের প্রধান শাহরিয়ার মাহমুদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষণার মূল দিকসমূহ:

  • গ্রাহক অভ্যস্ততা ও আস্থা বিশ্লেষণ: সময়ের সাথে গ্রাহকরা কীভাবে ডিজিটাল ব্যাংকিং ও এমএফএসে অভ্যস্ত হয়ে উঠেছেন, সেবার ওপর আস্থা তৈরি এবং ব্যবহারিক ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন তা তথ্য-উপাত্তের মাধ্যমে চিহ্নিত করা হবে।

  • সামাজিক ও নীতিনির্ধারণী প্রভাব: গবেষণায় আর্থিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল লিটারেসি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সরকারি সহায়তার প্রভাব পর্যালোচনা করা হবে।

  • ভবিষ্যতের দিকনির্দেশনা: সংশ্লিষ্টদের মতে, গবেষণার ফলাফল দেশে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গঠনে নীতিনির্ধারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

সর্বশেষ নিউজ