বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) বিভিন্ন পদে ১৫৫ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-২ থেকে ২৮টি ক্যাটাগরির পদে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। যোগ্য ও প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
-
মোট পদসংখ্যা: ১৫৫টি (২৮টি ক্যাটাগরি)
-
চাকরির ধরন: রাজস্ব খাতভুক্ত (অস্থায়ী ভিত্তিক সরাসরি নিয়োগ)
-
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
-
আবেদন শুরুর সময়: ১২ নভেম্বর ২০২৬ (রাত ১২টা ১ মিনিট)
-
আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট)
প্রধান পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা:
-
গাইড ও ক্যাটালগার (গ্রেড-১১): পদ সংখ্যা যথাক্রমে ১টি ও ৩টি। স্কেল ২৫,০০০-৬০,৫০০ টাকা। ইংরেজিতে স্নাতক (সম্মান) বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক।
-
লেজিসলেটিভ, ফটোগ্রাফার ও টেকনিশিয়ান (গ্রেড-১৩): আইন, হার্ডওয়্যার/নেটওয়ার্কিং/ইলেকট্রিক্যাল প্রকৌশলে ডিপ্লোমাধারী বা স্নাতকধারীদের জন্য মোট ১১টি পদ।
-
সাঁট-মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি (গ্রেড-১৩/১৪): ২৮টি পদের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন। সাঁট-মুদ্রাক্ষরিকে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।
-
সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর ও ড্রাইভার (গ্রেড-১৪/১৫): ১৪টি পদ। স্নাতক (পুরুষের উচ্চতা ৫’৬”, নারী ৫’২”) এবং ড্রাইভার পদের জন্য ভারী লাইসেন্সসহ ৮ম শ্রেণি পাস।
-
অফিস সহকারী, প্রটোকল ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৬/১৮): মোট ৪৮টি পদ। এইচএসসি/সমমান পাস যোগ্যতা।
-
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও অন্যান্য (গ্রেড-১৯/২০): মোট ৪৮টি পদ। অষ্টম শ্রেণি বা এসএসসি পাস যোগ্যতা।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি যথাক্রমে ১-২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩-১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯-২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে ফি ৫৬ টাকা।

