জয় শাহরিয়ারের পঞ্চম একক অ্যালবাম ‘বোকা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

গতকাল ১৩ নভেম্বর ২০২৬ ঢাকার ই এম কে সেন্টারে অনুষ্ঠিত হলো সিঙ্গার-সংরাইটার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিয়ো অ্যালবাম “বোকা”। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি হামিন আহমেদ এবং শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু।

অ্যালবামটিতে গান রয়েছে ৮টি। সব গানে কণ্ঠ দেবার পাশাপাশি কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার। বিশ্বজুড়ে স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার, স্বাধীনসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে বোকা। এছাড়াও প্রকাশ পেয়েছে অ্যালবামের সিডি, ক্যাসেট ও বুকলেট।

অ্যালবাম প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, সাত বছর  পর আমার নতুন অ্যালবাম। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। আমার নিজের মতো গানই করেছি, আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। আর এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেট সহ অ্যালবাম এই প্রজন্মকে ফিজিকাল অ্যালবামের সাথে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয় বছরে সিডি, ভাইনালের প্রসার বেড়েছে। আমি নিশ্চিত আমাদের দেশেও তা আবার শুরু হবে।

অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। টিশার্ট এনেছে এন স্টোরিজ, আয়োজনে ছিল আজব কারখানা।

সর্বশেষ নিউজ