ব্যাংক থেকে লুট হ‌ওয়া অর্থ কেন বাজেট থেকে দিতে হবে প্রশ্ন সাংবাদিক রাজিব আহমদের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আজকাল যেখানেই বক্তৃতা করেন, সেখানেই বলেন, ব্যাংক খাত থেকে চুরি হয়ে যাওয়া টাকা ফেরাতে বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে। আজকেও বলেছেন, আট বছর ধরে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে বাজেট থেকে।

কী আজব মাইরি! চুরি করছে এস আলম গ্রুপ, সালমানের বেক্সিমকো গ্রুপ, মজুমদারের নাসা গ্রুপ, বাদলের অ্যাননটেক্স, ক্রিসেন্ট গ্রুপ, থার্মেক্স গ্রুপের মত প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা। সব মিলিয়ে প্রায় ৫ লাখ কোটি টাকা চুরি গেছে ঋণের নামে।

চুরি যে করছে, সে টাকা ফেরত দেবে। এই টাকা বাজেট থেকে দেওয়া মানে সরকারকে ট্যাক্সের টাকা থেকে দিতে হবে। যেটা আমার আপনার টাকা। টাকা তো আমরা চুরি করি নাই। আমরা কেনো দেবো? আপনি গভর্নর, আপনি চোরেদের গলা পাড়া দিয়ে পারেন বা পিঠে হাত দিয়ে পারেন, যেমনে পারেন আদায় করেন। তাদেরকে বিদেশ থেকে কীভাবে আনবেন এটা আপনার ব্যাপার।

কিন্তু গভর্নর সাহেব বারবার চুরি যাওয়া টাকা ভর্তুকির দায় পাবলিকের ঘাড়ে কেনো চাপিয়ে দিচ্ছেন? আমরা ট্যাক্সও দেবো আবার চুরি টাকাও দেবো! এই রকম আহ্লাদ তো বোধ হয় পৃথিবীতে হয়নি।

শেখ হাসিনার শাসনমালে এই চোরেদের যেসব ব্যাংক ঋণ দিয়েছে, সেই সময়কার এমডি, পরিচালক, জিএমদের ধরেন। আপনারা সহকর্মী বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তাদের তদারকির দায়িত্বে ছিল, তাদের ধরেন। যে ডিজিএফআই কর্মকর্তারা চরের মত ব্যাংক দখল করেছে, তাদের ধরেন।যেসব ব্যাংক ওই সময়ে খেলাপি ঋণ গোপন করেছিল, সেই অফিসারদের ধরেন। আওয়ামী লীগের নেতারা পালালেও, এরা তো আছে।

কিন্তু গভর্নর সেদিকে না গিয়ে বারবার বলছেন, চুরি যাওয়া টাকা বারবার বাজেট থেকে চাইছেন! কী আজব ব্যাপার।
এখন কিছু বলদ এসে বলবে, শেখ হাসিনার পতনের পর ব্যবসায়া খারাপ হওয়ায় ঋণ সব খেলাপি হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণ ২০২৩ সালেও ছিল মাত্র ২.৩৩ শতাংশ। এখন যা আরও কমে হয়েছে ২.০৫ শতাংশ। কমিউনিটি , সিটিজেন, প্রাইম, যমুনা, সিটি, ইস্টার্ন, এনসিসি, উত্তরা, শাহজালাল, সীমান্তে ব্যাংকে খেলাপি ঋণ এখন ৫ শতাংশের কম।

এস আলমের দখল করা ফার্স্ট সিকিউরিটির খেলাপি ঋণ ৯৭ শতাংশ! ইউনিয়নের ব্যাংকেও তাই। মানে ১০০ টাকা ঋণ দিয়ে ৯৭ টাকাই ফেরত পায়নি। হা হা হা এস আলমের স্যোশালে ৭৮ শতাংশ,. ইসলামী ব্যাংকে ৫২ শতাংশ খেলাপি। আবুল বারাকাতকে চেয়ারম্যান বানানো সরকারি জনতা ব্যাংকে খেলাপি ৭৫ শতাংশ। মজুমদারের এক্সিমে খেলাপি ৭১ শতাংশ। শিকদারের দখল করা, ন্যাশনাল ব্যাংকের ৬৬ শতাংশ ঋণ খেলাপি।

প্রশ্ন হল, ব্র্যাক, কমিউনিটি , সিটিজেন, প্রাইম, যমুনা, সিটি, ইস্টার্ন, এনসিসি, উত্তরা, শাহজালাল, সীমান্ত ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীদের জন্য ৫ আগস্টের পর ব্যবসা খারাপ হয়নি? তাহলে তারা কীভাবে সঠিক টাইমে ঋণ ফেরত দিচ্ছে? তারা পারলে, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, স্যোশাল, ইসলামী, জনতা ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীরা কেন খেলাপি হচ্ছেন? এক দেশে তো দুই রকম ব্যবসার পরিবেশ নাই।

আসল ঘটনা হল, এইসব ব্যাংক থেকে জাস্ট লুট হয়েছিল। এটাকে গভর্নর চুরি বলেছেন। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি ঠিক করবেন কীভাবে চুরির মাল উদ্ধার করবেন। কিন্তু তা না করে, বাজেট থেকে পাবলিকের পয়সা থেকে ব্যাংকে ঋণ ফেরানোর বুদ্ধি তো রাম শাম যদু মধুরও আছে। আপনি তা দিলে কেমনে? তারপর বছরে আপনি এবং আপনার সহকর্মীরা বোনাস নিচ্ছেন ছয়টা করে। আর চুরির ট্যাক্স টাকা ফেরত দেবে ট্যাক্স পেয়ার! কী মজা!

সর্বশেষ নিউজ