শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টে আসামিপক্ষের শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর হাইকোর্টে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। বর্তমানে আসামিপক্ষে শুনানি করছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হাফিজুর রহমান খান।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই শুনানি চলছে। এর আগে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী।

মামলার প্রেক্ষাপট ও বিচারিক প্রক্রিয়া:

  • হত্যাকাণ্ড ও দ্রুত বিচার: চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন।

  • নিম্ন আদালতের রায় ও হাইকোর্টে শুনানি: ট্রাইব্যুনালের রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে এবং কার্যতালিকায় আসার প্রায় তিন মাস পর এর চূড়ান্ত শুনানি শুরু হয়েছে।

সর্বশেষ নিউজ