‘জামায়াত বাদে বাকি ইসলামি দলের ভোট মাত্র ৫.৫%, তাহলে এত আস্ফালন কিসের?’ — ড. আ ফ ম খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশের ইসলামি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট বাদ দিলে দেশের বাকি ইসলামি দলগুলোর সম্মিলিত ভোটের হার দাঁড়ায় মাত্র ৫ দশমিক ৫ শতাংশ।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি এই পরিসংখ্যান তুলে ধরে ইসলামি দলগুলোর বর্তমান রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমের সমালোচনা করেন।

ড. আ ফ ম খালিদ হোসেনের বক্তব্যের মূল দিকসমূহ:

  • ভোটের পরিসংখ্যান ও আস্ফালন: দেশের ইসলামি দলগুলোর প্রকৃত জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলে ড. খালিদ হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামীর ভোট বাদ দিলে বাকি ইসলামি দলের ভোট দাঁড়ায় মাত্র ৫.৫%। তাহলে এত আস্ফালন কীসের?’

  • জনবিচ্ছিন্নতার অভিযোগ: সাধারণ মানুষের সঙ্গে এই দলগুলোর কোনো কার্যকর সম্পর্ক বা জনকল্যাণমূলক কাজ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণের সাথে কানেকশন নাই, জনগণের জন্য কোনো কাজ নাই—খালি লম্বা লম্বা কথা!

সর্বশেষ নিউজ