ডিসেম্বরে স্কুল-কলেজ ও মাদরাসায় দীর্ঘ ছুটি: কোন স্তরে কতদিন বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

এডুকেশন ডেস্ক
spot_img
spot_img

শীতকালীন অবকাশের সঙ্গে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে আগামী ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে; তবে প্রতিষ্ঠানভেদে ছুটি শুরু ও শেষ হওয়ার তারিখে কিছুটা ভিন্নতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮ দিনের ছুটি পাবেন কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

স্তরভিত্তিক ছুটির সময়সূচি ও বিস্তারিত:

শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন শীতকালীন অবকাশ সাপ্তাহিক ও বিশেষ ছুটি যুক্ত হয়ে টানা বন্ধ মোট ছুটি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০–২৯ ডিসেম্বর ১৮ ডিসেম্বর থেকে শুরু (শক্র-শনি ও ২৫ ডিসেম্বর বড়দিনসহ) ১২ দিন
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ২০–২৯ ডিসেম্বর ১৮ ডিসেম্বর থেকে শুরু (শক্র-শনি ও ২৫ ডিসেম্বর বড়দিনসহ) ১২ দিন
কলেজ ও উচ্চমাধ্যমিক ১৭–৩১ ডিসেম্বর ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে শুরু ও ১–২ জানুয়ারি (শক্র-শনি) পর্যন্ত ১৮ দিন
মাদরাসা (ইবতেদায়ি থেকে কামিল) ১৩–২৪ ডিসেম্বর ১১ ডিসেম্বর (শক্র-শনি) থেকে শুরু ও ২৫–২৬ ডিসেম্বর (বড়দিন ও সাপ্তাহিক) পর্যন্ত ১৬ দিন
  • প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি: বার্ষিক ছুটির তালিকায় নির্ধারিত ছুটির বাইরে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি রয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই দুই দিন শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে।

সর্বশেষ নিউজ