ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আমিনুল ইসলাম সেলিম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মেহেদী হাসান তালুকদার তপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে লা হয়, পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনের তৃতীয় তলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল। সভায় প্রেসিডিয়াম সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ নিউজ