হাজীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া সেই শিশু মরিয়ম মারা গেছে

খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) 
spot_img
spot_img

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের বড়কুল গ্রামের অগ্নিকান্ডের ঘটনায দগ্ধ শিশু মরিয়ম (৩) মারা গেছে।

ঘটনার পর তিন দিন ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষ মৃত্যুর কাছে হার মানলেন।
মঙ্গলবার রাত ১ টায শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন বড়কুল পুর্ব ইউনিয়নের উত্তর বড়কুল আতিক মেম্বারের বাড়ীতে।

বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানায, আজ ঢাকা মেডিকেল কলেজের ছাড়পত্র নিয়ে তাকে দেশে আনা হবে। এবং পারিবারিক গোরস্থানে তার ছোট ভাইয়ের পাশ্বে দাপন করা হবে।

উল্লেখ, গত তিন দিন আগে অগ্নিকান্ডে ঘটনাস্থলেই ঘুমন্ত শিশু আনাস (২) পুড়ে মারা যায়। সাথে তার বোন সাড়ে তিন বছর বয়সী দগ্ধ মরিয়মকে উদ্বার করে হাসপাতালে পাঠায়। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মরিয়ম মারা যায়।

সর্বশেষ নিউজ