মেলান্দহে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরে মেলান্দহে দুরমুঠ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিলাস সরকার ও প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে ভিজিডি/ভিডব্লিউবির চাল ১০০ বস্তা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এদিকে চাল আত্মসাৎ প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র সূত্রধর সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভিজিডি/ভিডব্লিউবি চাল কার্ডধারী অসহায় নারীরা।

ভিডব্লিউবি কার্ডে দেখা যায়, ১০০ জন কার্ডধারী নারী কয়েক মাসের ভিডব্লিউবি চাল পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। তাঁদের মধ্যে কারও ৭ মাস, আবার কারও ৪ মাসের চাল বকেয়া রয়েছে। ভিডব্লিউবি কর্মসূচির ১০০ বস্তা চাল আত্মসাতের অভিযোগ প্যানেল চেয়ারম্যান বিলাস সরকার ও প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র সূত্রধর বিরুদ্ধে। কার্ড ও তালিকায় নাম থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে ঞচাল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারীরা।

কলাবাধা গ্রামের মোছা. বাবলী বেগম বলেন, “আমার ভিজিডি কার্ডে তিন মাসের চাল বকেয়া রয়েছে। চাল চাইতে গেলে আজ নয়, এই মাসে নয়, আরেক মাসে দেওয়া হবে। এভাবে বারবার তালবাহানা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঘুরেও আমি আমার বরাদ্দের চাল পাচ্ছি না।

কলাবাধা এলাকার জহুরা ও পারুল বেগম বলেন, “ আমাদের তিন মাসের ভিজিডির চাল পাওনা রয়েছে। কয়েক মাস ধরে চাল দেওয়ার কথা বলে ঘুরাচ্ছে, কিন্তু এখনো চাল পাচ্ছি না।

দুরমুঠ ইউনিয়নের সাবিনা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর ভিজিডি কার্ডের চার মাসের চাল বকেয়া রয়েছে। কেন চাউল দিচ্ছে না বলতে পারিনা।

দুরমুঠ গ্রামে চায়না বেগম বলেন,ছয় মাসের কার্ডে মাঝে ঘর ফাঁকা রয়েছে। চাল চাইতে গেলে বলে, পরে মাসে দেওয়া হবে। পরের মাসে আবার চাইতে গেলে বলা হয়, তার পরের মাসে দেওয়া হবে।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান বিলাস সরকার ও প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র সূত্রধরকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার জানান,বিষয়টি শুনলাম। খোঁজ খবর নেওয়া হবে।

সর্বশেষ নিউজ