মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক আটক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১১৮ বাংলাদেশিসহ ১৬২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে ডিবিকেএল অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করে।

শুক্রবার (২৬ মে) দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ডিবিকেএল পরিচালিত অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অংশ নেয়।

আইন প্রয়োগকারী সংস্থাটি জানায়, বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জন বাংলাদেশের, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক।

ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।

(এইদিনএইসময়/২৭মে/তাবী)

সর্বশেষ নিউজ