‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো’, ‘প্রহেলিকা’ ও ‘লাল শাড়ি’ ছবির টিকিট দুর্লভ?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদের আনন্দ আরও বেশি রঙিন করতে সিনেমা হলে ছুটছেন দর্শকরা। কিন্তু হলে এসে সিনেমা না দেখেই ফিরে যেতে হচ্ছে অনেককেই। শুক্রবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এমন দৃশ্য দেখা গেল।

জানা গেছে, প্রিয়তমার কোনো টিকেট নেই। পরের দিনের কেবল স্কিনের কাছের দুইটি টিকেট রয়েছে।

টিকিট না পেয়ে ফিরে যাওয়াদের একজন কবির হোসেন গণমাধ্যমকে বলেন, আর একদিন পরই অফিস খুলে যাবে। তখন তো আর সিনেমা দেখার সুযোগ পাব না। তাই ঈদের এই ছুটির সময়টা সিনেমা দেখতে এসেছিলাম। কিন্তু টিকেট না পাওযায় সিনেমা দেখা হচ্ছে না। তবে আমার মনে হয় ঈদের এই ছুটির সময়টা শো আরও বাড়িয়ে দিলে আমরাও বাংলা ছবিগুলো দেখার সুযোগ পেতাম।

শুধু ‘প্রিয়তমা’ নয়, ‘প্রহেলিকা’, ‘সুড়ঙ্গ’ ও ‘ক্যাসিনোর’ বেলায়ও একই চিত্র। তবে খুশির খবর এই যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানালেন, দর্শকদের চাপে ইতোমধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার আরও দশটি শো বাড়ানো হয়েছে। কিন্তু দর্শকদের চাপ থাকলেও শো অপরিবর্তিত রেখেছেন ‘প্রিয়তমা’ , ‘প্রহেলিকা’ ও ক্যাসিনো’-এর শো।

শাহবাগ থেকে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’র সন্ধ্যা সাড়ে ৭টার শো দেখতে এসেছেন এক নবদম্পতি। অনেকটা ক্ষোভ নিয়েই তারা জানালেন, প্রিয়তমা সিনেমার সাড়ে সাতটার শো দেখবে বলে বিকেল পাঁচটার সময় কাউন্টারে এসে দেখেন কোনো টিকিট নেই। পরের দিনের টিকিট চাইলেও তারা জানালেন সেদিনেরও সকল টিকেট বিক্রি হয়ে গেছে। তাই সিনেমা না দেখেই ফিরে যেতে হচ্ছে।

সামগ্রিক এই বিষয়টি নিয়েই কথা হয় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই বাংলা ছবির পক্ষে। আমরা সবসময় চাই বাংলা সিনেমা  ভালো চলুক। এতে আমাদের জন্যই ভালো। এটা তো দর্শকদেরও চাইতে হবে। তারা যে ছবিতে বেশি সাড়া দেন আমরা সেই ছবির শো বাড়িয়ে দেই। আমাদের কাছে এখন সুড়ঙ্গ ছবির টিকিটের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে বেশি। প্রথমে সব শাখা মিলে “সুড়ঙ্গ’র মোট শো ছিল ১৮টি। আগাম টিকিট ছাড়ার পর দর্শকের চাহিদার কারণে এখন সব শাখা মিলে ৩০টি শো করা হয়েছে। অন্যদিকে শাকিব খানের প্রিয়তমার শো চলছে ৮টি। এখন যদি প্রিয়তমার চাহিদা আরও বাড়ে তাহলে তার শোও বাড়বে।

এবারের ঈদে মাল্টিপ্লেক্সসহ দেশের ১৭১ হলে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি ছবি। ছবিগুলো হলো ‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা’ও ‘লাল শাড়ি’। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক আলোচনায় এগিয়ে আছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’।  আলোচনার এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছে ক্যাসিনো সিনেমাটিও।

(এইদিনএইসময়/০২জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ