ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম পুলক গোমেজ।

শনিবার (২২জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলক গোমেজ কালীগঞ্জের বিতিম গোমেজের সন্তান। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। থাকতেন নদ্দার সরকারবাড়ি দুই নম্বর গেট এলাকায়।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পুলক রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

(এইদিনএইসময়/২৩জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ