মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ আনসার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের মাঝে বাহিনীর পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদপুর কৃষি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ (পাঁচ) প্লাটুন অঙ্গীভূত আনসার এবং ২ (দুই) প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়। এছাড়া এজিবির পরিচালক রাজীব হোসাইনসহ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করেন।

আনসার সদস্যরা মোতায়েনের পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপনের কাজে সহায়তা প্রদান করে। বিভিন্ন দোকান হতে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করে। একই সঙ্গে বহিরাগত ব্যক্তি যাতে মার্কেটের ভেতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে।

এছাড়া জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নামীয় তালিকা তৈরিতে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেছে এজিবি সদস্যরা।

এরপর মার্কেটের ভেতরে মালামাল অপসারণের কাজে কর্মরত মালিক, কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক এবং অন্যান্য সদস্যদের মধ্যে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।

(এইদিনএইসময়/১৪সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ